হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ - এ স্বাগতম
الحمد لله رب العالمين والصلوة والسلام علي سيد المر سلين و علي اله واصحا بـــه اجمعين
সকল প্রশংসা মহান আল্লাহর। দরূদ ও সালাম সর্বশেষ নবী হযরত মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর উপর, তাঁর পরিবার-পরিজন ও সকল সাহাবা কিরামের উপর।
বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এ দেশের মুসলমানদের অন্তরে কুরআনের মুহাব্বত ও কুরআন শিক্ষার আগ্রহ অপরিসীম, এ কারণে এদেশে হাফেজদের সংখ্যাও সমধিক। দীর্ঘদিন বাংলাদেশের হিফজখানা গুলোর অবস্থা যেমন ছিল সকলের নিকট সুবিদিত, কুরআনী শিক্ষা প্রসারের প্রয়োজনে হিফজখানাগুলোর শিক্ষার মানোন্নয়ন অপরিহার্য। দেশে হাজার হাজার হিফজ মাদরাসা থাকা সত্ত্বেও এগুলোর কোন সু-সংহত বোর্ড ছিল না, ছিল না কোন নির্দিষ্ট নীতিমালা। ফলে বিচ্ছিন্নভাবে এর শিক্ষা কার্যক্রম চলে আসছে। এ হিফজখানাগুলোর একটি একক শিক্ষাবোর্ড থাকলে এবং বোর্ডের
কার্যক্রম
কার্যক্রম
পবিত্র কুরআনের তিলাওয়াতকে সারা দেশের হিফজখানার ছাত্রদের মাঝে আকর্ষণীয়ভাবে তুলে ধরার লক্ষ্যে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ৫পারা (অনুর্ধ্ব ১০ বছর), ১০পারা (অনুর্ধ্ব ১২ বছর), ২০পারা (অনুর্ধ্ব ১৫ বছর), ও ৩০পারা (অনুর্ধ্ব ১৮ বছর), ছিগারুল হুফফাজ (পূর্ণ হাফেজ অনুর্ধ্ব ১০বছর) এর হিফজুল কুরআন প্রতিযোগিতা থানা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে প্রতি বছর সফলতার সাথে পরিচালিত হয়ে আসছে; আলহামদুলিল্লাহ।
প্রতিটি বিভাগে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠানেরপর ৫ গ্রুপে ৭ জন করে বিজয়ীদের অংশগ্রহণের মাধ্যমে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতি বছর এ প্রতিযোগিতা নিয়মিতভাবে সফলতার সাথে হয়ে আসছে। (আলহামদুলিল্লাহ) ৮ বিভাগের ১৬ জোনে বিভাগীয় প্রতিযোতায় বিজয়ীদের মধ্যে অনুষ্ঠিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রতি গ্রুপে ১
কার্যক্রম
প্রতি বছর ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয়ভাবে ৪০দিনব্যাপী ৫/৬টি এবং প্রতিটি জেলা ও বিভাগে ৭, ১০, ও ১৫ দিনব্যাপী এক বা একাধিক হিফজ শিক্ষক প্রশিক্ষণ কোর্স পরিচালিত হয়ে আসছে। বর্তমানে এই শিক্ষক প্রশিক্ষণটি যথেষ্ট সুনাম ও সফলতার সাথে সকলের নিকট গ্রহণযোগ্য ও প্রশংসিত হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে যেনো অধিকতর সফলতা লাভ করা যায় এবং প্রশিক্ষণার্থীগণ যাতে সার্বিকভাবে উপকৃত হতে পারেন সে লক্ষ্যে সংগঠন এই প্রশিক্ষণকে অধিকতর গুরুত্ব দিয়েছে।
গ্যালারী সব ছবি দেখুন
হুফ্ফাজ পরিচালিত বিভিন্ন প্রোগ্রাম/ইভেন্টস সমুহ থেকে কিছু ছবি

“কেন্দ্রীয় হিফজ শিক্ষক প্রশিক্ষণ কোর্স

“কেন্দ্রীয় হিফজ শিক্ষক প্রশিক্ষণ কোর্স

“কেন্দ্রীয় হিফজ শিক্ষক প্রশিক্ষণ কোর্স